ডানকুনি, হুগলি : চাঁদা নিয়ে জুলুম, তোলাবাজির বিরুদ্ধে ফের একবার কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ডানকুনির অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ডানকুনির আশপাশে কিছু মানুষ, আমার দলের পতাকা নিয়ে, আবির লাগিয়ে চার ঘণ্টায় বিজেপি হয়ে গিয়ে, তাঁরা ফ্যাক্টরির গেটে পৌঁছেছিলেন। এখানে পুলিশের অধিকর্তারা আছেন, এসডিপিও সাহেব আছেন… কোথাও কোনও রাজনৈতিক নাম নিয়ে, এমনকী কোনও ট্রেড ইনিউনিয়নের ঝান্ডা নিয়ে, কোনও অনৈতিক দাবির কাছে মাথা নত করবেন না। আপনারা ব্যাপারগুলোকে দেখবেন। আমাদের দলের কোনও ট্রেড ইউনিয়ন নেই। বিজেপিতে এই ধরনের কারখানা থেকে চাঁদা তোলার কোনও সিস্টেম নেই। একদম সরাসরি গ্রেফতার করবেন। এই বিস্তীর্ণ ডানকুনি অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত ভাবে কিছু মানুষ দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। এদের সঙ্গে দূর দূর পর্যন্ত দলের কোনও যোগাযোগ নেই। যদি আমাদের দলের কেউ হয়, আমরা ব্যবস্থা নেব। নিশ্চিত থাকবেন, আমাদের দলের কেউ নয়। কিন্তু যদি কেউ বিজেপি সেজে ফেলে, যেখানে আমাদের কিছু করার নেই, সেখানে দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের তোলাবাজি, সমাজ বিরোধী কার্যকলাপ এবং এই ধরনের হিংসামূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান আমরা নিয়েছি, অনেক মানুষকে গ্রেফতার করেছি।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *