কলকাতা: জল্পনা ছিলই, আর এবার সেই জল্পনায় সিলমোহর। বলিউডে এর আগেও কাজ করেছেন তিনি, তবে এই কাজকে নিঃসন্দেহে তাঁর কেরিয়ারের দ্বিতীয় ইনিংস বলাই চলে। এবার অক্ষয় কুমারের (Akshay Kumar) বিপরীতে অভিনয় করছেন, বাংলার অভিনেত্রী, রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। হিন্দি সিনেমা ‘শামুক’ (Samuk)-এ অক্ষয় কুমারের বিপরীতে দেখা যাবে রুক্মিণীকে। বলিউডের এই সায়েন্স ফিকশনের শ্যুটিং চলছে জোরকদমে। আর এই শ্যুটিংয়ের কারণেই আপাতত ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। কাজের মধ্যেই তাঁর পুজো কেটে গিয়েছে। সিনেমাটা নিয়ে অনেকদিন থেকেই আলোচনা হচ্ছিল বটে, তবে আজ আনুষ্ঠানিক ঘোষণা হল ‘সানরাইজ পিকচার্স’-এর তরফ থেকে। নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেই খবর শেয়ারও করে নিয়েছেন রুক্মিণী মৈত্র। 

অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণী, নতুন সিনেমা মুক্তি পাবে আগামী বছর

শামুক ছবিটি একটি সাই-ফাই অ্যাকশন থ্রিলার। আগামী বছর এই সিনেমা মুক্তি পাওয়ার কথা। বিভিন্ন লোকশনে সিনেমাটির শ্যুটিং হবে। কাজের সূত্রে বর্তমানে অধিকাংশ সময়টাই মুম্বইতে থাকেন রুক্মিণী। তবে পুজোর মুখে তিনি একটি ব্র্যান্ডের প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। কিন্তু এরপরেই শ্যুটিংয়ে ফিরে গিয়েছেন রুক্মিণী। তবে পুজো কাজের মধ্যে কাটলেও, যথেষ্ট উচ্ছ্বসিত তিনি। রুক্মিণী সবসময়েই বলে এসেছেন যে, তিনি নতুন নতুন চরিত্রে নিজেকে আবিষ্কার করতে চান। সবসময়েই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চান। 

তবে বলিউডে এটাই রুক্মিণীর প্রথম কাজ নয়। বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jammwal) সঙ্গে এর আগে ‘সনক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অক্ষয় কুমারের বিপরীতে কাজের সুযোগ পাওয়া নিঃসন্দেহে তাঁর কাছে একটা বড় সুযোগ। রুক্মিণী নিজে ভীষণ উচ্ছ্বসিত নতুন এই কাজ নিয়ে। তবে অভিনেত্রী দর্শকদের কতটা মন জয় করতে পারলেন, সেই উত্তর দেবে সময়। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা।

রুক্মিণী টলিউডে চিরকালই খুব বেছে বেছেই কাজ করেন। চেষ্টা করেন চরিত্রে নতুনত্ব আনার। ২০২৫ সালে রুক্মিণী মৈত্রের ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিটি মুক্তি পেয়েছিল। এই সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল, চিরঞ্জিৎ চক্রবর্তীর বিপরীতে। বাবা মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। তবে এবার একেবারে অন্যরকম চরিত্রে দেখা যেতে চলেছে রুক্মিণীকে।

 

আরও পড়ুন: Raj-Subhasree: দশমীতে রাজ-শুভশ্রীর চেনা সমীকরণ ফ্রেমবন্দি, দেবীবরণ করে সিঁদুরে রাঙা নায়িকা

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *