ABP Ananda LIVE : কুণাল ঘোষের ওপর হামলা প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেখুন তদন্ত তো চাই। কারণ আমার ব্যক্তিগত ধারনা কুণাল ঘোষ নিজেই এটা করিয়েছেন। উনি খবরে থাকতে ভালবাসেন। দিনে ৪ বার খবরে না থাকতে পারলে সমস্যা হয়। যার ফলে আমাদের অনেকেরই আশঙ্কা হচ্ছে, উনি নিজেই এটা করিয়েছেন। যাতে খবরে থাকা যায়। সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না। কারণ, গতকাল যেহেতু ডক্টর মমতা ব্যানার্জীর একটা ফ্লপ শো ছিল, উনি গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে লাইমলাইট কেড়ে নেওয়ার জন্য এই নাটকটা হল কি না, সেটাও তদন্ত করে দেখা দরকার। তদন্তের আওতায় নিয়ে আসা দরকার।’
আরও খবর…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় জ্ঞানেশ কুমার
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় জ্ঞানেশ কুমার । “ভ্যানিশ কুমারকে তো সরতে হবেই, সঙ্গে সীমা খান্নাও আছে”, গতকাল শ্রীরামপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের