Ritabrata Banerjee: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? কমিশনের নির্দেশে গতকাল চূড়ান্ত নথিপত্র জমা দিয়েছে তৃণমূলের দুই শিবির। এই প্রেক্ষাপটে আজ ফের তৃণমূলের দুই শিবিরকেই তলব করেছে নির্বাচন কমিশন। দুপুর তিনটেয় ঋতব্রত-তৃণমূল এবং বিকেল চারটেয় কালীঘাট-তৃণমূলকে ডাকা হয়েছে। প্রতীক কার কাছে থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, বল এখন তাদের কোর্টে। এপ্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “গত ১২ তারিখ আমরা কমিশনের সঙ্গে দেখা করেছিলাম। গতকাল বিকেল ৩টের মধ্যে নথি জমা দেওয়ার সময় ছিল। আমরা জমা দিয়েছিলাম। কমিশন মনে করেছেন আজ ফের ডেকেছেন। আমাদের ৫ সদস্যের প্রতিনিধি দল কমিশনের (Election Commission of India) কাছে যাচ্ছি। আমরা একশো শতাংশ আশাবাদী।”