অভয়া মৃত্যুর পেরিয়ে গিয়েছে ২ টি বছর। পশ্চিমবঙ্গে এখন ক্ষমতায় নতুন রাজনৈতিক দল। অভয়ার মা রত্না দেবনাথ এখন পানিহাটির বিধায়ক। নতুন করে তদন্তের খাতা খুলেছে রাজ্য সরকার। নতুন করে দায়ের করা হয়েছে মামলা। কিন্তু তদন্ত এখনও কি সেই তিমিরেই ? অভয়ার বাবা করলেন চাঞ্চল্যকর অভিযোগ। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে (RG Kar Medical College and Hospital Case) CBI-এর ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন অভয়ার বাবা শেখর দেবনাথ।
শিয়ালদা আদালতে (Sealdah Court) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্টেটাস রিপোর্ট (Status Report) পেশের পরই তদন্তের গতি এবং সিবিআই য়ের জিজ্ঞাসাবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভয়ার বাবা। তাঁর প্রশ্ন, CBI জানে কারা মূল অভিযুক্ত, তাহলে এখনও পর্যন্ত কেন মাত্র তিনজন গ্রেফতার (Arrest) হয়েছেন? তিনি দাবি করেন, ‘ বাকি কাদের কী ভূমিকা, তা বলতে বলতে আমরা ক্লান্ত । কে, কীভাবে খুন করল? কেন সেই অভিযুক্তদের বাদ দেওয়া হল? সেসব প্রশ্নের উত্তর এখনও অধরাই ‘। অভয়ার পরিবারের অভিযোগ, ‘যারা প্রকৃত অভিযুক্ত, তারা এখনও তদন্তের আওতার বাইরে। তদন্তকারীদের কাছে একাধিক প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলেও বারবার তা এড়িয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ পরিবারের।
শিয়ালদা আদালতে CBI-এর স্টেটাস রিপোর্ট নিয়ে শুনানির পর তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে অভয়ার পরিবার। পরিবারের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা প্রশ্ন তুলছেন, কে, কীভাবে খুন করল এবং কেন সেই অভিযুক্তদের তদন্তের আওতায় আনা হচ্ছে না? অভয়ার বাবার অভিযোগ, যাঁদের প্রকৃত অভিযুক্ত বলে তাঁরা মনে করছেন, তাঁদের অনেকেই এখনও তদন্তের আওতার বাইরে। ফলে তদন্তের বর্তমান গতিপ্রকৃতি নিয়ে তাঁদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
মঙ্গলবার আর জি কর মেডিক্যালকাণ্ডে শিয়ালদা কোর্টে CBI তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করেছে। অভয়ার পরিবারের সঙ্গে কথা বলেছে SIT । সিবিআই-এর দাবি, পরীক্ষা করা হয়েছে মেডিক্যাল রিপোর্ট, CC ফুটেজ। কোর্ট চাইলে তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় দিতে পারি। তারপরই সিবিআইয়ের তদন্তের গতিপ্রক-তি নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা।