ABP Ananda LIVE : আচমকা রেজিনগরে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন AJUP প্রধান হুমায়ুন কবীর। পুলিশি অত্যাচারের অভিযোগ তুলেই অবস্থানে বসলেন তিনি। এক মহিলা AJUP কর্মীর সঙ্গে অবস্থান বিক্ষোভে হুমায়ুন। দাবি তুললেন, রেজিনগর থানার পুলিশ অফিসার-কর্মীদের বদলি করে উপনির্বাচন করার।

আরও খবর…

মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ‘আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক, বাকিটা মামলার ভাগ্যের ওপর নির্ভর করবে’, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কাল বিকেল ৪টেয় শুনানি। জামিন মামলায় জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

আরও খবর…

নির্বাচন এলেই সব রকম খেলা শুরু হয়ে যায়। নির্বাচন কমিশনের কার্যকলাপ যথেষ্ট বিরক্তিকর। ISF-এর দায়ের করা প্রতীক মামলায় মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। কমিশনের কাছে আদালতের প্রশ্ন, নির্বাচনের আগে প্রতীক নিয়ে বিজ্ঞপ্তি কেন জারি করা হয়নি? মানুষকে বারবার আদালতে কেন আসতে হবে? আগামীকাল ফের হবে শুনানি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *