ABP Ananda LIVE : রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে বিস্ফোরণ। নৌপুকুরিয়ায় পুকুরের ধারে মজুত বোমায় বিস্ফোরণ, অনুমান পুলিশের।
আরও খবর,
গত ১৯ জুলাই নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন আব্দুল হাফিজ। সেখান থেকে ২৭ জুলাই বাঁকুড়ার ইন্দাসের বাড়িতে ফেরেন। তারপর তাঁর এলাকার করিশুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে এই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন আব্দুল। অভিযোগ, এরপরই ১৩ অগাস্ট তাঁর বাড়িতে চড়াও হন কিছু বিজেপির কর্মীরা। আব্দুল হাফিজ ও তাঁর বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অহত অবস্থায় দুজনকেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্য়ু হয় আন্দোলনকারীর বাবা শেখ মহম্মদ মাফিকের। আব্দুল সরাসরি অভিযোগের তীর বিজেপির দিকে ছুঁড়ে দেন। আর এর পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। কিন্তু মঙ্গলবার হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন CJP নেতা।