পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: কাল রাখী পূর্ণিমা। ভাই, বোনের হাতে রাখী (Rakhi Purnima) বেঁধে তাঁদের দীর্ঘায়ু, সুরক্ষা কামনা করার দিন। দীর্ঘ দুই দশক ধরে এই রাখী পূর্ণিমা বিশেষভাবে উদযাপন করে পোদ্দার পরিবার। চমকটা রাখী তৈরির ক্ষেত্রে। 

অন্যকিছু নয়, বরং ধারাবাহিকতা মেনে বছরভর বাড়ির ফেলে দেওয়া সামগ্রী এক জায়গায় জড়ো করে তা দিয়ে রাখী তৈরি করে চলেছেন বাঁকুড়া শহরের (Bankura News) কুচকুচিয়ার পোদ্দার পরিবার। তবে এ রাখী তৈরির কিন্তু কোনও ব্যবসায়িক উদ্দেশ্য একেবারেই নয়, বরং এটি কার্যত প্রথায় পরিণত হয়েছে। যে প্রথা শুরু করেছিলেন দেওকীনন্দন পোদ্দার। দীর্ঘ ধারাবাহিকতা মেনে, প্রয়াত বাবা দেওকীনন্দন পোদ্দারের দেখানো পথে বাড়িতে তৈরি করা রাখী পোদ্দার পরিবারের তরফে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।             

আরও পড়ুন:- শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন 

বাড়ির ফেলে দেওয়া নারকেলের ছোবড়া, পেনের রিফিল, ওষুধের স্ট্রিপ, স্ট্র, ভাঙ্গা ক্লিপ ইত্যাদি দিয়ে প্রতি বছরই তৈরি করা হয় রাখী। শুধু তাই নয়, এই রাখীতে বিভিন্ন ধরনের সমাজসচেতনতামূলক বার্তা দেন পোদ্দার পরিবার। এ বার রাখীর (Rakhi 2026) মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে গাছ লাগানোর আর্জি জানিয়ে গাছকে রক্ষা করার বার্তা দেওয়া হচ্ছে তাঁদের তরফে।                               

আজ থেকে প্রায় ২০ বছর আগে প্রয়াত দেওকীনন্দন পোদ্দার ৩০০ টি রাখি তৈরি করে অনুশীলন সমিতির মাধ্যমে ভাতৃত্ববন্ধন কে সুদৃড় করেন। তাঁর দেখানো সেই পথেই এখনও তাঁর পরিবার প্রায় চার হাজার রাখি তৈরি করে চলেছে প্রতি বছর। এই অভিনব উদ্যোগ এবং ভিন্ন চিন্তাভাবনা স্বাভাবিকভাবেই সকলের প্রশংসা ও কুর্নিশ কুড়িয়ে নিচ্ছে।                                                                                                         

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *