মুন্না আগরওয়াল, রঞ্জিত হালদার, পূর্ণেন্দু সিংহ : বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ, ৬ মাসে রাজ্য়ে চতুর্থ এনকাউন্টারের ঘটনা ঘটল। আর এই এনকাউন্টার নিয়েই এবার তরজা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন, পুলিশকে মারতে এলে রসগোল্লা খাওয়াবে নাকি ? পাল্টা বিরোধীরা বলছে, বিচারব্য়বস্থা তো রয়েছে। আইন হাতে তুলে নেওয়া কেন ?

৬ মাসে চতুর্থ এনকাউন্টার। রায়গঞ্জের কুলিকে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে নাবালিকার পচাগলা বিবস্ত্র দেহ। এবার সেই ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্য়ু হল এনকাউন্টারে। পুলিশের দাবি, পাকড়াও করতে গেলে, তাদের লক্ষ্য় করে এলোপাথাড়ি গুলি ছোড়েন অভিযুক্ত দিলীপ রায়। আত্মরক্ষার স্বার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। 

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, “পুলিশকে মারতে এলে পুলিশ কি রসগোল্লা খাওয়াবে নাকি ? পুলিশকে আক্রমণ করতে এসেছে, পুলিশ তার বাঁচার…তারও অধিকার আছে। ওই যে বন্দুক আর অস্ত্রগুলো কি পকেটে রাখার জন্য নাকি ? পুলিশকে আক্রমণ করেছে, পুলিশ যা করার, আইনে যা আছে তাই করেছে।”

অন্য়দিকে পরপর এনকাউন্টার নিয়ে সরব হয়েছে বিরোধীরা। মমতা-পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “আমরা যে দেশে আছি তাতে সংবিধান আছে। নিয়ম-কানুন আছে, আইন রয়েছে। বিচার-ব্যবস্থা রয়েছে। যদি তৎপরতা থাকে পুলিশের, দ্রুত তদন্ত করে বিচার শেষ করে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আইন বহির্ভূত মৃত্যু বা আইনকে ঢাল করে অন্য ধরনের মৃত্যু যদি চাপিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে কিন্তু এটা অপব্যবহার হওয়ার প্রভূত আশঙ্কা থাকে।”

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “এনকাউন্টার রাজত্ব উত্তরপ্রদেশ, গুজরাতে দেখেছি। তার প্রতিচ্ছবি বাংলায়। একেবারে যোগ্য়তাহীন পুলিশ তার কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিতে গিয়ে, অতএব এনকাউন্টার। মুখ্য়মন্ত্রী বলছেন খোলা হাত দেওয়া আছে পুলিশকে। পুলিশ অথবা সরকার খুশিমতো আইন হাতে তুলে নেবেন। বিচার ব্য়বস্থার দরকার নেই। এটা কোন নিয়ম?” 

বিজেপি ক্ষমতায় আসার পর, ৭ জুলাই বারুইপুরে এনকাউন্টারে মৃত্য়ু হয় নাবালিকার ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ২৭ অক্টোবর গাইঘাটায় ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্য়ু হয় এনকাউন্টারে। একই দিনে সামশেরগঞ্জে এনকাউন্টারে মৃত্যু হয় সামাউল হকের। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “পুলিশের দিকে গুলি চালালে, পুলিশ তো আর লাড্ডু ছুঁড়বে না।  পুলিশ গুলি ছুঁড়বে। আমাদের সরকারের অবস্থান এই সমস্ত ধর্ষকদের ক্ষেত্রে একদম কড়া। এর আগের সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি, সেই সরকার, নির্যাতিতার চরিত্র, তাঁর সঙ্গে কী সম্পর্ক ছিল, এইসব নিয়ে মুখ্য়মন্ত্রী থেকে শুরু করে তৎকালীন অন্য়ান্য় নেতৃত্বরাও তাঁরা এই সমস্ত প্রশ্ন তুলতেন। আমাদের এই সরকার প্রশ্ন তুলবে না। যারা ধর্ষণ করেছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্য়বস্থা নেবে।” এদিকে মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, “যারা ধর্ষণ করছে, তাদের প্রতি কোনও সহানুভূতি নেই। কিন্তু, 
এনকাউন্টার গ্রহণযোগ্য নয়। একটা বর্বর মানসিকতা এই সরকারের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে এবং কেন এরা এনকাউন্টার করছে আমি জানি না, কিন্তু যে পুলিশ অফিসাররা উপরের কথা শুনে এনকাউন্টার করছেন, তাঁরাও কিন্তু কোর্টের কাছে এনকাউন্টার হয়ে যাবেন। তখন বুঝবে কিন্তু।”

এর আগে তৃণমূল জমানাতেও রাজ্য়ে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে। ২০২৫-এর ১৫ জানুয়ারি, কোর্ট থেকে ফেরার পথে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া মোড়ের কাছে শৌচাগারে যাওয়ার অছিলায় পুলিশের বাস থেকে নেমে পুলিশকে এলোপাথাড়ি গুলি করে করণদিঘির একটি খুনের মামলার বিচারাধীন বন্দি সাজ্জাক আলম। এই ঘটনার পর হুঁশিয়ারি দিয়েছিলেন তৎকালীন DGP রাজীব কুমার। তিনি বলেছিলেন, যদি কোনও দুষ্কৃতী আমাদের ওপর গুলি চালায় আমরা ওর থেকে চারগুণ গুলি চালাব।”

দু’দিন পর এনকাউন্টারে মৃত্য়ু হয় সেই সাজ্জাকের। এবার সেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জেই এনকাউন্টারে মৃত্য়ু হল নাবালিকার ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত দিলীপ রায়ের। পুলিশ সূত্রে খবর, দিলীপ যে নাইন এমএম পিস্তল দিয়ে গুলি চালিয়েছিল, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *