জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহুকে একটি অধরা গ্রহ বলা হয়। কেউ কেউ বলেন ছায়া গ্রহ। রাহু শুনলেই , চট করে অশুভ সঙ্কেতই মাথায় আসে। তবে জানেন কি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহুর আশীর্বাদপুষ্ট ব্যক্তিরা সুখের শীর্ষে থাকেন। অন্যদিকে, যে রাশির জাতক-জাতিকাদের উপর রাহুর রোষ দৃষ্টি থাকে , তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ২০২৬ সালের শেষে রাহু তার গতিপথ পরিবর্তন করতে চলেছে। আর তার প্রভাবে কোন রাশির জাতকের সঙ্গে কী কী ঘটতে চলেছে, পূর্বাভাস শুনলে অবাক হবেন।
এ বছরের শেষেই রাহুর গোচর মকর রাশিতে ঘটবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু প্রায় ১৮ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে। মকর রাশিতে রাহুর গোচর অনেক জাতক জাতিকার জীবনে গভীর প্রভাব ফেলবে। সুতরাং, চলুন জেনে নেওয়া যাক এই সময়ে কোন কোন রাশি প্রভাবিত হবে। আগামী ৫ ডিসেম্বর রাহু কুম্ভ রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে । শনির রাশি মকর রাশিতে রাহু প্রায় ১৮ মাস অবস্থান করবে রাহু। এর ফলে কী হতে পারে দেখে নিন।
বৃশ্চিক রাশির রাশিফল
রাহুর গোচর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের প্রভাবিত করবে। এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। কর্মক্ষেত্রে আপনি মানসিক চাপ অনুভব করবেন। এজন্য আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
কন্যা রাশির রাশিফল
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য রাহুর গোচর প্রতিকূল হবে। এই সময়ে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও, স্বাস্থ্যের দিক থেকে আপনি অনেক উত্থান-পতনের সম্মুখীন হবেন। এই সময়ে কোনো ধরনের আর্থিক বিনিয়োগ করবেন না। দাম্পত্য জীবনেও বিবাদের সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশির রাশিফল
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য রাহুর গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। সূর্য ও রাহুর মধ্যে একেবারেই সৌহার্দ্য নেই। তাই এই সময়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে দশবার ভাবতে হবে। সম্পর্কে উত্থান-পতন থাকবে। আর্থিক স্থিতিশীলতা থাকবে না।
রাহুর অশুভ প্রভাব কমানোর প্রতিকার
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহুর রোষ থেকে মুক্তি পেতে চাইলে নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করুন। প্রতিদিন রুদ্রাক্ষের মালা নিয়ে মন্ত্র জপ করুন। এ ছাড়াও, শনিবার কালো তিল বা বস্ত্র দান করা আপনার জন্য উপকারী হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।