কলকাতা: এবার জেল বন্দি এক কুখ্যাত জঙ্গির সেলে মিলল মোবাইল ফোন। প্রেসিডেন্সি জেলে বন্দি কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেল থেকে উদ্ধার ২টি রাউটার, জোড়া স্মার্ট ফোন, একটা আইফোন। এ ছাড়াও বাজেয়াপ্ত হয়েছে কার্ড রিডার, পেনড্রাইভ, OTG কেবল, OTG অ্যাডাপ্টার। জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল এই জঙ্গি?

আরও পড়ুন: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, মিলেছে ১৮ টি তাজা বোমাও

এর আগেও আফতাব আনসারির বিরুদ্ধে জেলের মধ্যে থেকে করাচিতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছিল। গতকাল রাতে হেস্টিংস থানায় আফতাব আনসারির বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। আর তারপরও শুরু হয় আমলা। এর আগে, গত ১৩ অগস্ট প্রেসিডেন্সি জেলে যখন স্পেশ্যাল ড্রাইভ চালানো হয়, সেই সময়ই এই বিপুল পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয় আফতাব আনসারিরসেল থেকে।

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *