ABP Ananda LIVE : জিজ্ঞাসাবাদের মধ্যেই অসুস্থ, হাসপাতালে নিয়ে গেল CID পরেশরাম দাসকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেল CID । ২০২৩-র পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে FIR । খুনের চেষ্টা, অস্ত্র আইনে ক্যানিং পশ্চিম বিধায়ককে তলব । CID তলবে সকাল সাড়ে ১১টায় ভবানীভবনে বিধায়কের হাজিরা । আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে” । হাজিরার আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট ক্যানিং পশ্চিমের বিধায়কের
আরও খবর
হরিদেবপুরের নেতাজিপল্লিতে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর। ভাঙচুরের পর পার্টি অফিসের দেওয়ালে লেপে দেওয়া হল গেরুয়া রং, লাগানো হল তালা। সিপিএমের পতাকা খুলে টাঙিয়ে দেওয়া হল বিজেপির পতাকা। হরিদেবপুর থানাকে জানিয়ে পরে তালা ভেঙে দলীয় অফিসে ঢুকলেন সিপিএম কর্মীরা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, অভিযোগ সিপিএমের। ৬০ থেকে ৭০ জন এসেছিল, দাবি প্রত্যক্ষদর্শীর। ভাঙচুরের বিষয় জানি না, প্রতিক্রিয়া বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদারের। শুনেছিলাম পার্টি অফিসের সামনে নেশা করা হচ্ছিল, অসন্তোষ ছিল স্থানীয়দের, দাবি বেহালা পূর্বের বিজেপি বিধায়কের।