Panskura Blood Bank: পাঁশকুড়ার ব্লাড ব্যাঙ্কে রক্ত পাচার! ল্যাবের তিন টেকনিশিয়ানকে তলব। তিন টেকনিশিয়ানকে তলব রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার। ১৭ অগাস্ট বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগ, সেই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার তাকে জেরা করেই তিন টেকনিশিয়ানকে তলব করা হয়েছে। এদিকে, রক্ত, প্লাজমা পাচারকাণ্ডে সোমবার স্বাস্থ্য দফতর ফের অভিযান চালায়। এন্টালির ব্লাড ব্যাঙ্কে স্বাস্থ্য দফতরের হানা। ব্লাড সেফটি বিভাগের সঙ্গে যৌথ তল্লাশি অর্থ দফতর ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের। ৬ অগাস্ট: এন্টালির বেসরকারি ব্লাড ব্যাঙ্কের লাইফ কেয়ারের দুটি শাখায় তল্লাশি অভিযান। ওইদিনই তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ‘রক্ত, প্লাজমা বিক্রির কোনও তথ্য ISBT-কে দেয়নি ব্লাড ব্যাঙ্ক’। তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বেসরকারি ব্লাড ব্যাঙ্ক। মামলায় রাজ্য সরকারের পক্ষে রায় দেয় কলকাতা হাইকোর্ট। ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়ে ফের একযোগে যৌথ তল্লাশি অভিযান SBTC-র । 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *