সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কালীপ্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে বারাসাত পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে উঠল হামলার অভিযোগ। ঘটনাস্থল বারাসাতের শ্রীকৃষ্ণপুর শিমূলতলা এলাকা।

আরও পড়ুন, মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..

বারাসাত পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান ও মমতা তৃণমূল নেতা তাপস দাশগুপ্তর অভিযোগ, স্থানীয় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা যাওয়ার সময় কয়েকজন যুবক আচমকা লাঠি ও পাথর নিয়ে বাড়িতে চড়াও হন।গালিগালাজের পাশাপাশি বাড়ির প্রধান ফটকও ভাঙচুর করা হয়। মোট দু’দফায় হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন মমতা-তৃণমূল নেতা। ঘটনায় বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বারাসাত পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *