সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য় ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। গতকাল নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অশোকনগরের প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় রাউতের ঝুলন্ত দেহ। সেই ঘর থেকেই অচৈতন্য় অবস্থায় উদ্ধার হন তাঁর বাবা। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়েছে তাঁদের। স্থানীয়দের একাংশের দাবি, ব্যবসা করতেন সঞ্জয় রাউত। সেখানে বিভিন্ন ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। অন্য়দিকে তাঁর বাবা আগে থেকেই অসুস্থ ছিলেন।