ABP Ananda LIVE: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। বেড়াতে নিয়ে যাওয়ার নামে এলাকায় এনে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে ওই গৃহবধূর প্রেমিক-সহ ২ জনকে। ধৃতদের নাম মুস্তাকিন দেওয়ান ও হাবিবুল্লা সর্দার। পুলিশ সূত্রে দাবি, মিজানুর মোল্লা নামে আরেক অভিযুক্তর খোঁজে চলছে তল্লাশি। ৩ জনের বিরুদ্ধে মিনাখাঁ থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অভিযুক্ত মুস্তাকিনের।
আরও পড়ুন…
কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
পুজো মণ্ডপ কোনওভাবেই অন্ধকার রাখা যাবে না। মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ। চোরবাগানের ঘটনার পর রাজ্য় সরকারের এই গাইডলাইন, মেনে চলবেন বলেই জানান পুজো উদ্য়োক্তারা। সোমবার পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসবে কলকাতা পুলিশ।