কলকাতা: জঙ্গিদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ফের গ্রেফতার রাজ্যে। এবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে গ্রেফতার হল বজবজের শেখ জুম্মান। ধৃতের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ থাকার অভিযোগ করছেন তদন্তকারীরা। তবে কি রাজ্যে জাল ছড়িয়ে ফেলেছে বাংলাদেশি জঙ্গি মডিউল?

আরও পড়ুন: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও

আজ সকাল থেকে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, মোট ৫ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিল জাতীয় গোয়েন্দা সংস্থা NIA। একদিকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তল্লাশি চালাচ্ছে তারা। একই সঙ্গে তল্লাশি চলছে পূর্ব বর্ধমান ও ডায়মন্ড হারবারের দুটি জায়গায়। আর এরই মধ্যে জানা গিয়েছে, বজবজের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত শেখ জুম্মানের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠনের যোগ পাওয়া গিয়েছে বলে অভিযোগ করছেন তদন্তকারীরা।

শেখ জুম্মানের বাবাকে দেওয়া ‘ইন্টিমেশন অফ অ্যারেস্ট’-এ জানানো হয়েছে “ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০, ১৫২ এবং ১১৩(৫) ধারা এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ১০, ১৩, ১৬, ৩৮, ৩৯ ও ৪০ ধারার অধীনে” গ্রেফতার করা হয়েছে শেখ জুম্মান হোসেনকে। কোন কারণে জুম্মানকে গ্রেফতার করা হয়েছে, সেটাও জানিয়ে দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। তারা বলছে “এই মামলায় চার্জশিটভুক্ত অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার তথ্য পাওয়া গিয়েছে।” ও “তিনি “Purva Akash” নামের র‍্যাডিক্যালাইজড টেলিগ্রাম গ্রুপের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।”

আরও পড়ুন: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?

উল্লেখ্য, জানা যাচ্ছে, জামাত – উল – মুজাহিদিনের মাথায় যে সব জঙ্গিরা রয়েছে, তারা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে IMK-এর সংগঠনকে আরও বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এই বিষয়ে তদন্ত করতে গিয়ে গুয়াহাটি থেকে বেশ কিছু মানুষকে গ্রেফতার করা হয়। আরও বেশ কিছু তথ্য জানা যায়। আর সেই সূত্র ধরে দেখা যাচ্ছে তাদের জাল পশ্চিমবঙ্গেও ছড়িয়ে থাকতে পারে।

পশ্চিমবঙ্গের এই ৫ জায়গা ছাড়াও আসামের কিছু জায়গায় চলছে তল্লাশি অভিযান। এই জঙ্গি মডিউল নিয়ে প্রথমে তথ্য পায় স্থানীয় পুলিশ। তারপর এই বিষয়টি হাতে নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *