কলকাতা: ধারাবাহিক ‘উত্তরণ’ (Uttaran)-এ মুখ্যভূমিকায় অভিনয় করে, চর্চায় এসেছিলেন তিনি। ধারাবাহিকের নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। ২০০৯ সালে এই ধারাবাহিক শুরু হয়েছিল তবে একবারে প্রথম থেকেই এর অংশ ছিলেন না তিনি। ধারাবাহিকে যখন একটি বড় লিপ দেখানো হয়, মুখ্যচরিত্ররা বড় হয়ে যায়.. তখনই নায়িকার ভূমিকায় দেখা যায় তাঁকে। টিনা দত্ত (Tina Dutta)। এই ধারাবাহিকের হাত ধরে একেবারে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। এরপরেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বিগ বসেও অংশগ্রহণ করেছেন তিনি। তবে বাঙালি অভিনেত্রী হলেও, বাংলায় তেমন কাজ করেননি টিনা। তবে এবার, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন, কী ঘটেছে তাঁর সঙ্গে?

দুর্গাপুজোর পরে বাড়ি ফিরতেই দুর্ঘটনা, বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন বাঙালি অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় টিনা জানিয়েছেন, দুর্গাপুজো কাটিয়ে সদ্যই নিজের মুম্বইয়ের বাড়িতে ফিরেছেন তিনি। এই বাসস্থান তাঁর কাছে বড়ই প্রিয়, তিল তিল করে সাজিয়ে তুলেছেন তিনি এই ঘরকে। বাড়ির মধ্যে তাঁর অন্যতম পছন্দের জায়গা হল, লিভিং রুমটি। কাজ থেকে ঘরে ফিরে তিনি এই ঘরে সময় কাটাতে ভালবাসেন। কখনও পছন্দের ফুল আনলে, তিনি এই ঘরেই সাজিয়ে রাখেন। এখানে বসেই কফি খেতে ভালবাসেন তিনি। তবে এই লিভিং রুমেই ঘটে যায় দুর্ঘটনাটা। টিনা ঘরে ঢুকেই দেখেন, তাঁর কার্পেটের ওপর বড় একটি চাঙড় খসে পড়েছে। কোথা থেকে সেটি এল, সেটাই ভাবছিলেন টিনা। জানলার ধারে গিয়ে টিনা বোঝার চেষ্টা করছিলেন যে, কোথা থেকে এল সেই চাঙড়টি। অভিনেত্রী প্রথমে ভেবেছিলেন যে, বাইরে থেকে সেটি এসেছে। অথবা গৃহ-সহায়করা ঘর ভালভাবে পরিষ্কার করেননি। তাঁর পছন্দের কার্পেট চাঙড়টা পড়ে নোংরা হয়ে গিয়েছে.. তাতে বিরক্তই হয়েছিলেন অভিনেত্রী। আর ঠিক এই সময়েই ঘটে যায় দুর্ঘটনাটা। 

টিনা জানলার কাছে গিয়ে যখন বাইরে দেখছিলেন, সেই সময়ে তাঁর মাথায়, ঘাড়ে, কাঁধে খসে পড়ে বড় চাঙড়। তারপরে মাথার ওপরে তাকিয়ে টিনা দেখেন, তাঁর সাধের ফলস সিলিং ভেঙে পড়ছে। ২ দিন প্রায় কথাই বলতে পারেননি টিনা। আতঙ্কে ছিলেন তিনি। তৃতীয়দিন টিনা বুঝতে পারেন, তাঁর সঙ্গে ঠিক কী হয়েছে। খুব কান্নাকাটি করেন তিনি। কিন্তু তারপরে নিজেই উঠে দাঁড়ান। মনে করেন, যা ঘটেছে সেটা তাঁকেই সামাল দিতে হবে। বর্তমানে তাঁর বাড়িতে কাজ চলছে, গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে রয়েছে। সেই ছবিই তুলে ধরেন টিনা। অভিনেত্রীর এই ভিডিও দেখে অনেকেই তাঁকে সাবধানে থাকতে বলেছেন এবং সুস্থতা কামনা করেছেন। 

 

আরও পড়ুন: Panchayat Season 5: ‘মির্জাপুর’-এর পথে হেঁটেই বড়পর্দায় ‘পঞ্চায়েত’? ফুলেরা গ্রামের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *