তিব্বতে ভূমিকম্পে ভাঙল বাঁধ। হড়পা বানে ভাসল নেপাল। বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ শতাধিক ভারতীয়। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা নরেন্দ্র মোদির। হেল্প লাইন চালু রাজ্যে। (Nepal Disaster)

পুজোর পরেই পুরভোট। একা লড়াইয়ের বার্তা সুকান্তর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, NDA শরিক হয়েই লড়ব, দাবি সুদীপের। NCPI-এ আপত্তি নেই, সুদীপে আপত্তি, বার্তা তাপসের। (Nepal Flash Flood)

পুরভোট নিয়ে তাল ঠুকছে দুই তৃণমূলও। কুণাল ঘোষ বললেন, “বিজেপি সরকারকে দেখে নিয়েছে, তৃণমূল বোর্ড ধরে রাখবে।”  সন্দীপন সাহা বললেন, “আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।” (Municipal Elections)

পুনর্বিন্যাসের পর হবে পুরভোট। অন্তত ১৫০ ওয়ার্ডে জয়ের হুঙ্কার সুকান্তর। প্রার্থী বাছাইয়ে স্বচ্ছ ভাবমূর্তিতে জোর। সুকান্ত মজুমদার বললেন, “প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।” (TMC News)

পুরভোট নিয়ে অভিষেককে চ্যালেঞ্জ সুকান্তর। সুকান্ত মজুমদার বললেন, “অভিষেক যেখানে দাঁড়াবেন হারাবেন।” (Abhishek Banerjee)

সাংসদ পদ খারিজ ইস্যুতে কি চাপ বাড়ছে তৃণমূলত্য়াগী ২০ সাংসদের? সৌগত রায় বললেন, “ভবিষ্যৎ অন্ধকার, ঘোর অন্ধকার।” কাকলি  ঘোষ দস্তিদার বললেন, “আমাদের হয়ে ওকালতি করতে হবে না।”

TMCPর প্রতিষ্ঠা দিবসেও ২ ভাগ! হাইকোর্টের নির্দেশে আলাদা আলাদা সভা করবে ২ তৃণমূল। রানি রাসমণি অ্যাভিনিউয়ে সভাস্থল দেখলেন আখরুজ্জামানরা।

ঋতব্রত-তৃণমূলের বিপ্লব মিত্রের সঙ্গে সুকান্তর সেটিংয়ের অভিযোগ করে ফেসবুকে আক্রমণ। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ককে শোকজ করল দল। ৭দিনে জবাব তলব।

বিধানসভা থেকে বই নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি গ্রন্থাগারমন্ত্রীর। বললেন, লাইব্রেরিতে রাখা হবে না ‘এপাং ওপাং ঝপাং’।

বই-বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী। গৌরীশঙ্কর বললেন, “কেন বই ফেরত দেবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী? এপাং ওপাং ঝপাং থাকবে না।”  কুণাল Iঘোষ বললেন, “মমতা কোনও বই তোলেননি, ভিত্তিহীন।” (Mamata Banerjee)

যাদবপুরে ভাড়াটে তোলার নামে বিজেপি যুব নেতার তোলা আদায়? ভিডিও পোস্ট করে অভিযোগ কুণালের। মন্তব্যে নারাজ শাসকদলের যুব নেতার।

বিজেপি যুব মোর্চা নেতার টাকা ফেরতের ভিডিও পোস্ট কুণাল। শর্বরীর সঙ্গে ছবিও প্রকাশ। শর্বরী বললেন, “যুবমোর্চার সদস্য হিসেবে অয়ন টাকা ফেরত দিয়েছেন…আমার বিধানসভায় থাকলেও সেও আমায় চিনবে, আমিও চিনব।”

এবার তোলাবাজি নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক রূপাও। বললেন, “দলের নিচুতলায় তোলাবাজি হচ্ছে।”

ভূমিকম্পের জেরে তিব্বতে ভাঙল বাঁধ। নেপালে বিপর্যয়। সুনামির মতো এল জল-কাদামাটির স্রোত! ভেসে গেল সেতু, গ্রামের পর গ্রাম। ভয়াবহ হড়পা বানে বাড়ছে মৃত্যু। (Nepal Earthquake)

কয়েকদিন ধরে চিনে প্রবল বৃষ্টি। জল বাড়ছিল তিব্বতের ড্যামে। দুর্যোগের মধ্যেই ভূমিকম্প। নেপালে হুড়মুড়িয়ে নেমে আসে হিমবাহ গোলা জলের স্রোত। 

পাহাড় থেকে মুহূর্তে নেমে এল মৃত্যু! নেপালে বিপর্যয়ে শতাধিক ভারতীয় নিখোঁজ। নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা নরেন্দ্র মোদির। হেল্প লাইন চালু ভারতীয় দূতাবাসের।

নেপালে ভেসে গেছে ৪০ কিলোমিটার এলাকা, ১৯টি ব্রিজ। দিল্লির সাহায্য় চাইল কাঠমান্ডু। সবরকম সাহায্য়ে প্রস্তুত। উদ্ধারকাজে সমন্বয় রাখছে বিপর্যয় মোকাবিলা দল। পোস্ট প্রধানমন্ত্রীর।

নেপালে হড়পা বান, কৈলাসের পথে শতাধিক ভারতীয়-সহ ৪০০ তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। খোঁজ নেই মানস সরবোরে যাওয়া দুর্গাপুরের দম্পতির।

নেপালে বিপর্যয়, পরিস্থিতির দিকে নজর মুখ্যমন্ত্রীর। আটকে পড়া এ রাজ্যের পর্যটকদের জন্য হেল্প লাইন চালু। সোশাল সাইটে জোড়া নম্বর পোস্ট রাজ্য পুলিশের।

তিব্বতে বাঁধ ভেঙে জল-কাটামাটি-পাথরের স্রোত নেপালে। বিহারেও জল ঢোকার আশঙ্কা। গণ্ডক নদীতে ৯ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা।

মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আনদুলে। বহুতলে আগুন, একজনের মৃত্যু। দমকলের তৎপরতায় বাকিদের উদ্ধার। সিলিন্ডার লিক করে দুর্ঘটনা, দাবি পরিবারের।

যাদবপুরকাণ্ডে NIA চেয়ে ফের পথে এবিভিপি। ২ অধ্যাপক পার্থপ্রতিম রায় ও রাজেশ্বর সিন্হার নামে থানায় অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্যে অপদস্থ করার চেষ্টা, নিন্দায় জুটা।

রাখিবন্ধন ঘিরেও ছাত্র সংঘর্ষ, উত্তপ্ত বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। ABVP-TMCP সংঘর্ষ, দু’পক্ষের ৩ জন আহত। গ্রেফতার ৪ TMCP সদস্য।

সামসি কলেজে স্বামীজির ছবি দেওয়া ABVP-র পোস্টার ছেঁড়ার অভিযোগ TMCP-র বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। গ্রেফতার ২ কলেজ পড়ুয়া। ক্ষমা চেয়ে

সিপিএম-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র আগরপাড়া। পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সিপিএমের। সুকান্ত বললেন, “যারা টুকরো করার কথা বলেছিল..তাদেরই কেউ অন্য লবি টুকরো করেছে।”

ED-র পর CBI. পুর নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে সুজিত বসু ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান। ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ। প্রশ্নে একাধিক পুরসভার কর্মীরাও।

নদিয়া জালে ২ তৃণমূল নেতা। একুশের ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। হরিণঘাটায় গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর-সহ ২ তৃণমূল নেতা।

জলের তলায় অস্ত্রভাণ্ডার! সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি। ভোট পরবর্তী হিংসা মামলায় আগেই গ্রেফতার পঞ্চায়েত সদস্যার স্বামী।

 মালদা মেডিক্যালে একদিনেই ১০ সদ্যোজাতের মৃত্যু। কেন বাড়ছে মৃত্যুর হার? রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর। সবারই অবস্থা ছিল সঙ্কটজনক, দাবি কর্তৃপক্ষের।

এবার ব্যারাকপুর থেকে কল্যাণী AIIMS পর্যন্ত চলবে মেট্রো? অর্জুন বললেন, “মেট্রো নিয়ে এমনই পরিকল্পনা আছে, সমস্যা নেই জমির।”

পুরভোটে বিজেপি-NCPI সমঝোতা? নাকি একাই লড়বে পদ্মশিবির? ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, পুরভোটে NDA শরিক হিসেবে লড়বে NCPI,’ এবিপি আনন্দে দাবি সুদীপের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *