ABP Ananda LIVE : NCPI সাংসদদের পদ খারিজ নিয়ে শুনানি আরও ৪ সপ্তাহের জন্য মুলতুবি। লোকসভার স্পিকারকে টাইমলাইন জানাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। এর উপর নির্ভর করবে ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের পদ খারিজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির শুনানি
আরও খবর…
দমকলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিশানায় আগের তৃণমূল সরকার। “পশ্চিমবঙ্গে আগে কোনও সরকার ছিল? আগের সরকার দমকলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছিল। পুলিশ, দমকলের মতো জায়গায় এই পদ্ধতিতে নিয়োগ হয় না। প্রশিক্ষণ না দিয়ে নিয়োগ করেছে আগের সরকার। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দ্রুত ১৪০০ শূন্যপদে নিয়োগ”, রেড রোডে দমকলের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
আরও খবর…
“রাস্তায় বেশি না ঘুরে দফতরে বেশি সময় দিন। প্রত্যেক দফতরই কমবেশি কর্মী সঙ্কটে ভুগছে। আগে এই সমস্যার দিকে ভাল করে নজর দিন”, মন্ত্রিসভার বৈঠকে অগ্নিমিত্রা-শারদ্বতের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর, খবর সূত্রের। নবান্নের বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেন, “যার যেটা কাজ, তার বাইরে না বেরোনোই ভাল।”