সকাল থেকেই এগিয়ে ছিলেন । অবশেষে রেজিনগরে জয়ী ঘোষণা করা হল বিজেপি প্রার্থী শাখারভ সরকারকে । ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ।
রেজিনগরের ফল ঘোষণার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বললেন, ”রেজিনগরে এত বড় জয় আসত না, যদি সংখ্যালঘুরা আমাদের সঙ্গে না থাকতেন । সংখ্যালঘুদের নামে যে মিথ্যাচার করা হয়েছিল, তাকে আমল না দিয়ে সঙ্গে থেকেছেন সংখ্যালঘুরা । বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা”। তিনি আরও বলেন, ১৯৭২ সালে কংগ্রেসের সময়ে নির্বাচনে যে দৃশ্য দেখা গেছিল , তার কোনওটাই এই নির্বাচনে দেখা যায়নি। এখন রাজ্যে এখন ভয়মুক্ত, ভরসার পরিবেশ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, সংখ্যালঘুরা সরকারের সঙ্গে থাকতে চায়। তাই তাঁরা বিজেপিতে ভোট দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারের যে ভয় দেখানো হয়েছিল। তা মিথ্যে প্রমাণিত হয়েছে। তাঁর কথায়, ”বাংলার মানুষ আর পচা শামুকে পা কাটতে চান না”। মুখ্যমন্ত্রী বলেন, রেজিনগরের সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে আছেন।
অন্যদিকে নন্দীগ্রামে চোদ্দ রাউন্ডের শেষে ১ লক্ষ ১৫ হাজার ৫৮৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ। নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস ও রেজিনগরে দ্বিতীয় স্থানে AJUP। রেজিনগরে ৩ নম্বরে উঠে এলেন মমতা তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী।