ABP Ananda LIVE: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা। ৬ অক্টোবর রাজ্যে বিধানসভা ভোটের উপনির্বাচন। নন্দীগ্রাম ও রেজিনগরে ৬ অক্টোবর উপনির্বাচন। ৯ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর ফল ঘোষণা। ৬ অক্টোবর: পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যের ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।
আরও খবর…
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
পুজোয় শহরজুড়ে বড় রোডশো, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর। ”কাউকে যাতে হাইকোর্টে গিয়ে অনুমতি না নিতে হয় সেটা দেখতে হবে। আপনি পুজো করবেন, সংবিধান আপনাকে পুজো করার অধিকার দিয়েছে। মহালয়ার দিন সবচেয়ে বড় কর্মসূচি করছি ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্সে পুজোর কর্মসূচির আয়োজন, ড্রোন শো হবে। হাজার হাজার ড্রোন শোয়ে আয়োজন দেখতে পাবেন। মহালয়ার পর দিঘাতেও বড় কর্মসূচি হবে। বড় রোড শো হবে, সকলে দেখতে পাবেন। শহরে স্বচ্ছতা থেকে আলোকসজ্জা, এবার পুজোয় দেখতে পাবেন। বাজেটে বড় একটা টাকা ঘোষণা করা হয়েছে, যাতে সুন্দরভাবে পুজো করতে পারি। বিশ্বমঞ্চে তুলে ধরা হবে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো। এবছর থেকে পুজো কার্নিভাল হবে না,” বললেন মুখ্যমন্ত্রী।