Nandigram News: নন্দীগ্রামে নাটকের পর নাটক, উপনির্বাচনে ঘটনার ঘনঘটা, পরতে পরতে পট পরিবর্তন। মনোনয়ন প্রত্যাহারের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থীর প্রার্থী পদ প্রত্যাহার। প্রার্থী পদ প্রত্যাহার মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র। গতকালই নন্দীগ্রাম আসন থেকে প্রার্থী পদ প্রত্যাহার করেছেন সঞ্চিতা প্রধান দে। নিজের দলের প্রার্থী সরে দাঁড়াতেই কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতার কংগ্রেসকে সমর্থনের ঘোষণার পরই গ্রেফতার কংগ্রেস প্রার্থী। ধৃত কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে খুঁজে না পাওয়ার অভিযোগ হাত শিবিরের। মধ্যরাতে নন্দীগ্রাম এবং চণ্ডীপুর থানায় কংগ্রেসের প্রতিনিধি দল। মধ্যরাতের পর কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের খোঁজ। এপ্রসঙ্গে নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের বলেন, “আমি এটা আরও পূর্বে বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার কেউ না কেউ ভুল বুঝিয়ে প্রার্থীটা দিয়েছে। তিনি চোখ দিয়ে দেখেননি, কান দিয়ে দেখতেন।”