উপনির্বাচনের আগে নন্দীগ্রামে রবিবাসরীয় প্রচার জমজমাট। কর্মী সমর্থকদের নিয়ে মিছিল থেকে বাড়ি বাড়ি প্রচার সারলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার হলেও, তাঁর নামে দেওয়াল লিখে প্রচারে নেমে পড়েছেন কংগ্রেস প্রার্থীরা। পিছিয়ে নেই বামেরাও। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করলেন সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি।
আরও পড়ুন – সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন,’তৃণমূলের বিরোধিতা তো করতেই হবে। আমার দল এখন ভাল কাজ করছে। প্রতীক নিয়ে যা যা করছে, বাচ্চারা যারা ক্লাব পরিচালনা করে, তারাও এর চেয়ে বেটার ম্যানেজমেন্ট করে। আগামী দিনের কথা আমি বলতে পারব না ওইভাবে। কিন্তু ঘুরে দাঁড়ানো… মমতা যে জায়গায় ছিল, সেই জায়গায় ফিরে যাওয়া অসম্ভব। অসম্ভবের পরে যদি কিছু থাকে, সেই জায়গায় দাঁড় করাবে। পার্টি চলার একটা নিয়ম আছে। নিয়ম না মেনে ইচ্ছে মতো যা যা বলে, বাক্য সেখানে গন্ডগোলের বাক্য। কী করে সেখানে হবে? নিজের দলের লোককে তাড়াচ্ছে এবং বিনা কারণে। এই সব করেছে বলেই তো আজ এখানে আছে। অনেক সময় পেয়েছিল সতর্ক হওয়ার।’