নন্দীগ্রাম: উপনির্বাচনে পঞ্চম রাউন্ডের গণনা শেষে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর শপথ গ্রহণের আগে সাংবিধানিক নিয়ম অনুযায়ী নন্দীগ্রাম কেন্দ্রটি ছেড়ে দিয়েছিলেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক। তাঁর সেই ছেড়ে দেওয়া নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন হাসিরানি রথ। হাসিরানি রথ শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা। এবারএর বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর কয়েকজন দুষ্কৃতী গুলি করে হত্যা করে চন্দ্রনাথকে।

নন্দীগ্রামের উপনির্বাচনে পঞ্চম রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি। আর তারপরই গণনাকেন্দ্রের বাইরে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন। পঞ্চম রাউন্ডের গণনা শেষে ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ।

আর তারপরই নন্দীগ্রামের বিজেপি প্রার্থীরা আবির খেলা শুরু করে দিয়েছেন। আর এর পিছনে কারণ হল ৪১ হাজারের বেশি ভোটে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। এক বিজেপি সমর্থক বলেন, “এই নির্বাচনে হাসিরানি রথ ১ লক্ষ ৭০ হাজার ভোটে জিতবে। নন্দীগ্রাম মানেই শুভেন্দু অধিকারী আর শুভেন্দু অধিকারী মানেই নন্দীগ্রাম। নন্দীগ্রামে শুভেন্দু মানেই হৃৎস্পন্দন। অতএব নন্দীগ্রাম ছাড়া কোনও কথাই নেই। গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে নন্দীগ্রাম। গত বারের মার্জিনের ১৪ গুণ বেশি ভোটে আমরা জিতব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *