ABP Ananda LIVE : প্রধান বিচারপতির বেঞ্চে অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশের তীব্র সমালোচনা প্রধান বিচারপতির। সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ কীভাবে দেয়? প্রশ্ন প্রধান বিচারপতির। বিস্মিত হচ্ছি যে কীভাবে সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিল? প্রশ্ন প্রধান বিচারপতির। “কোন আইনের বলে এই সিদ্ধান্ত নিল সিঙ্গল বেঞ্চ?”। এই ধরনের নির্দেশ একদিনের জন্যও বহাল থাকতে পারে না, মন্তব্য প্রধান বিচারপতির। “কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে না, এই ধরনের কোনও অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চলতে পারে না”। কীভাবে এই ধরনের নির্দেশ ছিনিয়ে আনলেন? মিলনের আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির। “গ্রেফতার হলে জামিনের আবেদন, আর গ্রেফতার হওয়ার আগে আগাম জামিনের আবেদন, এটাই আইন”। ভোটে লড়ছেন বলে বিশেষ কোনও সুবিধা দেওয়া যায় না, মিলনের আইনজীবীর উদ্দেশে মন্তব্য প্রধান বিচারপতির। “রক্ষাকবচ চেয়ে এই ধরনের মামলা আপনি করতেই পারেন না”। মামলা প্রত্যাহার করে নিন, মিলন প্রধানের আইনজীবীকে পরামর্শ প্রধান বিচারপতির। খেজুরি থানার ২০০৭-এর FIR -এ মিলন প্রধানকে গ্রেফতারির সিদ্ধান্ত খারিজ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য।