প্রদ্যোৎ সরকার, নদিয়া: শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম তপন ঘোষ। তাঁর বয়স ৬০ বছর। জানা গিয়েছে বাড়ি কৃষ্ণনগর অঞ্জনা পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে তিনি স্নায়ু রোগে আক্রান্ত ছিলেন।

শনিবার রাতে আগাছানাশক পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই বৃদ্ধ, এমনটাই জানা গিয়েছে। পরিবারের লোকজন তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেন। রবিবার সকাল আটটা নাগাদ হাসপাতালের শৌচাগারে যান। দীর্ঘক্ষণ পেড়িয়ে গেলেও তিনি শৌচাগার থেকে না বেড়োনোয় তার ছেলে শৌচাগারের দরজা খুলতেই ঝুলন্ত দেহ দেখতে পান। চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *