অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষ, কলকাতা: আগামী মাসের শেষেই কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা। কিন্তু, BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে জল্পনা-কল্পনা এখনও শেষ হওয়ার নাম নেই। তবে কিছু কিছু নেতার সুর সামান্য় হলেও বদলেছে।এই যেমন বিজেপির কলকাতা পুরভোটের ইনচার্জ সুকান্ত মজুমদার শুরু থেকে বারবার সাফ বলে এসেছেন, কলকাতার পুরভোটে আসন ভাগাভাগির কোনও প্রশ্নই নেই। ২০৯ আসনে একাই লড়বে। কিন্তু সম্প্রতি তাঁর গলায় ধরা পড়েছে একটু হলেও অন্য় সুর। 

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনও পর্যন্ত কোনও শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি।’ কলকাতা পুরসভা ভোটের ইনচার্জ সুকান্ত মজুমদার বলেন, রাজনীতিতে কোনও ফিক্সড নিয়ম হয় না। যে এটা হলে ওটা হবে না। ওটা হলে ওটা হবে না। রাজনীতিতে সবসময় গেম অফ পারমুটেশন ও কম্বিনেশন।’একই কথা প্রযোজ্য় বিজেপি সরকারের শিল্পমন্ত্রী এবং কলকাতা পুরভোট পরিচালনা কমিটির আহ্বায়ক তাপস রায়ের ক্ষেত্রে। তাঁর সুরও কয়েকমাস আগের তুলনায় একটু বদলেছে। যে তাপস রায় এতদিন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতেন, এখন তিনি সেভাবে মুখই খুলতে চাইছেন না। 

সম্প্রতি কলকাতা শিল্পমন্ত্রী ও পুরভোটের আহ্বায়ক  তাপস রায় বলেছিলেন, কে? আমি ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু! ও যা করেছে আমার সঙ্গে, যে অসভ্য়তা, যে নোংরামো, যে ছোটলোকামি, আমি ভুলে যাব? আমার নেতা, আমার প্রধানমন্ত্রী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এদের পিছনে ৮০ বছর বয়সে, এতো রাজনৈতিক লোভ, পদ না ছেড়ে, মানে সাংসদ পদ না ছেড়ে, ঘুরঘুর করছে। ঘুর ঘুর ঘুর ঘুর ঘুর করছে। আবার এটা গাবিয়ে আবার বলে, এতক্ষণ এতক্ষণ, গাবিয়ে বলে, মানে নির্লজ্জ, বেহায়া একটা।’
 
তাপস রায়, শিল্পমন্ত্রী ও পুরভোটের আহ্বায়ক, কলকাতা: দল যে সিদ্ধান্ত নেবে আর যে নির্দেশ আমাকে দেবে, আমি যোগদান করার পর থেকে আজ পর্যন্ত দলের সিদ্ধান্ত ও নির্দেশ অমান্য় করে কোনও কাজ করেছি, এটা হয়নি, এটা হবেও না। 
 
এবিপি আনন্দ: সুদীপবাবু বলছেন, ৪০-৪৫ জন ওনার হাতে আছেন। ভোটে দাঁড়াবেন। মানে এতটা আত্মবিশ্বাসী। 

তাপস রায়, শিল্পমন্ত্রী ও পুরভোটের আহ্বায়ক, কলকাতা: আমি জানি না। ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল এবং অত্য়ন্ত মজবুত একটা সংগঠন। সুতরাং তাদের কাঠামো আছে পার্টির। 

কেউ অবস্থানে অনড়, কেউ ভোলবদল করছেন।কিন্তু শেষ অবধি NCPI-এর সঙ্গে বিজেপির পুরভোটে জোট হচ্ছে কি? তা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *