কলকাতা: নভেম্বরই কলকাতা পুরসভার ভোট? প্রস্তুতি শুরু এবার বিজেপির। মূলত, পুজোর আগেই ভোট প্রস্তুতিতে জোর দিল পদ্ম শিবির। বিজেপির রাজ্য দফতরে, কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে, উত্তর ও দক্ষিণ দুই সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে এদিন বৈঠক হয়।পুজোর আগে থেকে কর্মসূচি শুরু করার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। ওয়ার্ড বিন্যাস নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে এবার। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি সুকান্ত মজুমদার। এদিন বৈঠকের পর সুকান্ত মজুমদার বলেন, বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে।
এবিপি আনন্দ: কমিটি গঠন হয়েছে কোনও পুরসভা নির্বাচনের জন্য ?
সুকান্ত মজুমদার: নির্বাচন করতে গেলে কমিটি তো অবশ্যই লাগবে। আমরা আরও কমিটি তৈরি করব। নিচের দিকেও কমিটি তৈরি হবে। এই ধরণের তো কোনও অভিযোগ আমরা পাইনি যে, তৃণমূল থেকে বিজেপিতে কেউ ঢুকছে। বিজেপিতে যারা আছে, তারা আছে। পার্টি বাড়তে গেলে নতুন লোক ঢোকে। সময়ের সাথে সাথে নতুন লোক ঢুকবে। তার মানে এই নয় যে, যারা ছিল, তাঁদের গুরুত্ব কমে যাবে, এরকম কোনও বিষয় নয়।