Maoist Leader Akash Arrested: গ্রেফতার মাওবাদী নেতা আকাশ। ১৫ বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিল। একাধিক রাজ্যে মাথার দাম ছিল কোটিরও বেশি। পোলেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে, জানালেন কলকাতার CP । ”সারেঙ্গার জঙ্গলে মাওবাদী স্কোয়াডের সঙ্গে গা ঢাকা দিয়েছিল আকাশ। পুলিশ তৎপর হতেই ছন্নছাড়া হয়ে যায় মাওবাদীরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল ১২ জন মাওবাদী”, পোলেরহাটে গা ঢাকা দিয়েছিল আকাশ, জানালেন কলকাতার CP । পোলেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কাছে তথ্য ছিল সারেঙ্গা জঙ্গলে একটি স্কোয়াডের সঙ্গে ছিল। পশ্চিমবঙ্গের ১২ জন ছিলেন, তারা বিভিন্ন জায়গায় শেল্টার নিয়েছিল। পোলেরহাটে আশ্রয় নিয়েছিল আকাশ। গোপন সূত্রে খবর পেয়ে আমরা পোলেরহাট থেকে গ্রেফতার করেছি। এদিকে, মাওবাদী নেতা আকাশ গ্রেফতার, এক্স পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গ্রেফতারির পর কলকাতা পুলিশের STF-কে অভিনন্দন মুখ্যমন্ত্রীর। ‘পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে আকাশকে গ্রেফতার করা হয়েছে। ১৫ বছরের বেশি সময় ধরে পুলিশের হাত এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিল আকাশ। আমাদের রাজ্যের ভিতর কোনও রেড করিডর পুনরুজ্জীবনের কাজ হতে দেবে না প্রশাসন’, মাওবাদী নেতা আকাশের গ্রেফতারির খবর জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর।