বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বিকল্প প্রতীক এবং নাম নিয়ে নির্বাচন কমিশনকে প্রস্তাব জমা দিয়েছে ‘কালীঘাট-তৃণমূল’। শুক্রবার সকাল ১১টার মধ্যে নির্বাচন কমিশনের তরফে ‘কালীঘাট-তৃণমূল’ ও ‘ঋতব্রত-তৃণমূল’-কে তাদের দলের ৩টে বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার রাতে ইমেল করে কমিশনকে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কোন প্রতীক বা দলের নাম প্রস্তাব করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? 

সূত্রের খবর,  যে তিনটি সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির জমা করেছে, তার মধ্যে দুটি প্রতীক খেলার সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের যে ফ্রি-সিম্বলের তালিকা আছে, তার মধ্যে অনেকগুলিই খেলার সঙ্গে যুক্ত। যেমন – ক্রিকেট ব্যাট। সূত্রের খবর, কালীঘাট-তৃণমূলের প্রস্তাবিত প্রতীকগুলির মধ্যে একটি হতে পারে ক্রিকেট ব্যাট। ব্যাট সকলের পরিচিত জিনিস, দেওয়াল লিখনে আঁকাও সহজ। তাই ক্রিকেট ব্যাট হতে পারে কালীঘাট তৃণমূলের পয়লা পছন্দ। আরো কিছু স্পোর্টস-রিলেটেড প্রতীক রয়েছে,   যেমন ফুটবলার। সেগুলিও পছন্দের তালিকায় থাকতে পারে।

এছাড়া দলের বিকল্প নামের যে প্রস্তাব কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে জমা পড়েছে, সূত্রের খবর, সেই নামগুলির সঙ্গে জুড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। কারণ, কালীঘাট-তৃণমূল বারবার দাবি করে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের সবথেকে বড় পরিচিতি ও শক্তি। সেই জায়গা থেকে দলের নামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে রাখতে চান তাঁরা। 

  •  ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’
  • ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’
  • ‘তৃণমূল মমতা কংগ্রেস’

এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পুরো প্যানেল আলোচনায় বসবে। প্রস্তাবিত কোনও প্রতীক  বা নাম যদি দুই পক্ষের একই হল, তাহলে সেই নাম বা চিহ্ন কাউকেই দেওয়া হবে না।  প্রায়োরিটি অনুসারে, যে নাম প্রথমে চাওয়া হয়েছে, সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *