CJP কোনও সংগঠিত দল নয়। তাদের আন্দোলনকে সমর্থন জানাতে আমাদের ২ সাংসদ CJP-তে নাম লিখিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তাঁদের আন্দোলনের পক্ষে ছিলেন। ঘণ্টা খানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বললেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়।
২ নির্বাচন কমিশনারের সঙ্গে জ্ঞানেশ কুমারের মতের অমিল হয়তো ছিল। কিন্তু, সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে, তখন সম্মিলিতভাবেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘণ্টা খানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি সায়ন্তন বসুর।
পশ্চিমবঙ্গে SIR-এর পর ট্রাইব্যুনালে ১৬ লক্ষের বেশি এমন আবেদন জমা পড়ে যেখানে জুডিশিয়াল অফিসারদের অন্তর্ভুক্ত করা নাম বাদ দেওয়ার কথা বলা হয়। কিন্তু কারা সেই নাম বাদ দেওয়ার আবেদন করেছে, তা নিয়ে নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, অগাস্টে এ নিয়ে কমিশনের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সানধু। কিন্তু কোনও উত্তর মেলেনি।