ABP Ananda LIVE : মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস। আগেই ৫টি নার্সিং হোমকে নোটিস, এই নিয়ে মোট ৯টি নার্সিংহোমকে নোটিস।

আরও খবর…

দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার

দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার। ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল দেগঙ্গা থানা। তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যায়, বিজেপি নেতা ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন । ক্যামেরায় দেখা যায় হোটেলের ম্য়ানেজারকে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে। 

আরও খবর…

গড়ফার হালতুতে শিউড়ে ওঠা নির্মমতা। যুবককে বেধড়ক মারধর করে গায়ে আগুন

গড়ফার হালতুতে শিউড়ে ওঠা নির্মমতা। যুবককে বেধড়ক মারধর করে গায়ে আগুন। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও করল অভিযুক্তরা। ৫ জনকে পাকড়াও করা হয়েছে, তার মধ্যে ২ জন নাবালক। অভিযোগ, এদের থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল ওই যুবক। যুবকের দাবি, টাকা ফেরত দেওয়ার পরও তার উপর অত্যাচার করা হত। মারধরের দিন তাঁকে জোর করে পেট্রোল খাইয়ে দেওয়ার অভিযোগ। এরপর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকাল গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *