ABP Ananda Live : ব্যাপক নদী ভাঙন মানিকচকের কামালতিপুর এলাকায়। জল কমতে শুরু করে বিধ্বংসী রূপ ধারণ করেছে গঙ্গা। মুহূর্তের মধ্যে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি গাছপালা। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। গত কয়েকদিনে গঙ্গার জল জলের স্তর বেশ কিছুটা নেমেছে। আর জল কমতেই ব্যাপক ভাঙন শুরু হয়েছে নদী তীরবর্তী এলাকায়। মঙ্গলবার থেকে তীব্র আকার ধারণ করেছে ভাঙন।
পড়ুন আরও খবর…
মুকুন্দপুরে তুলকালাম, গ্রেফতার মমতা-তৃণমূলের দুই কর্মী।মুখোমুখি বিজেপি ও মমতা-তৃণমূল, মুকুন্দপুরকাণ্ডে গ্রেফতার ২।বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২ কর্মী।পার্টি অফিস দখলের অভিযোগ, গতকাল মুকুন্দপুর থানার কাছে তুলকালাম।মিছিলে হামলা চালায় বিজেপি, অভিযোগ মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ।থানার সামনে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয় মমতা-তৃণমূলের নেতা হুমায়ুন কবীরের।পূর্ব যাদবপুর থানায় জোড়া FIR দায়ের করে বিজেপি।অভিযোগপত্রে নাম রয়েছে উপাসনা চৌধুরী ও প্রাক্তন IPS ও প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের।গ্রেফতার করা হয়েছে মুকুন্দপুর এলাকার মমতা-তৃণমূলের ২ কর্মীকে।