ABP Ananda LIVE: মহেশতলা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে সিপিএম-বিজেপি সংঘর্ষ। একই জায়গায় সিপিএমের পথসভা ও বিজেপির জন্মাষ্টমী পালন ঘিরে বচসা, হাতাহাতি। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আরও খবর…
দমদমের বিধায়কের উদ্যোগে চলচ্চিত্র উৎসবে ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য। দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর সামনেই ক্ষোভপ্রকাশ বিজেপি রাজ্য সভাপতির। ”বিধায়কের উদ্যোগে চলচ্চিত্র উৎসবে কেন ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান?”, আমরা উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি, বার্তা দিয়ে ক্ষমা চাইলেন শমীক। “দলের প্রতীকে নির্বাচিত হওয়ার পর বিধায়ক সবার, এমনকী যাঁরা ভোট দেননি তাঁদেরও”, “শুধু বিজেপি কর্মীদের জন্য উৎসব নয়, অনুষ্ঠান সবার জন্য”, “বিজেপির জন্য নয়, উত্তম কুমারের জন্য চলচ্চিত্র অনুষ্ঠানে এসেছেন”, বার্তা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের।