ABP Ananda LIVE : বিজেপির একাংশের বিরুদ্ধে ফের উঠল তোলাবাজির অভিযোগ । বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি রাজীব খানের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের । বাড়ি তৈরির সময় ১ লক্ষ টাকা তোলা দাবি রাজীব খানের, অভিযোগ মধ্যমগ্রামের এক পরিবারের অভিযোগ অস্বীকার অভিযুক্ত রাজীব খানের । দলের নাম করে ইদানীং অনেকেই অরাজকতা করছে, মন্তব্য বিজেপির স্থানীয় শক্তিকেন্দ্র প্রমুখের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিজেপি নেতৃত্বের
আরও খবর…
”ডবল ইঞ্জিন সরকারকে বরণ করে নিয়েছেন পূর্ব বর্ধমানের মানুষ। চার লক্ষের বেশি কৃষক ইউনিট প্রতি ২ টাকা করে ভর্তুকি পাবেন। বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা বিদ্যুৎ বিলে ছাড়। এজন্য সরকারের বাড়তি খরচ পড়বে ৩০০ কোটি টাকা। ৩ টি সাব-স্টেশনের উদ্বোধন হয়েছে। মেমারিতে ১১.৮৫ কিলোমিটার রাস্তা জোড়া হচ্ছে। পিএম-কিষাণ সম্মান নিধিতে ৯ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকরা যত ধান বিক্রি করতে চান, সরকার তা কিনে নেবে”, বর্ধমানে মন্তব্য শুভেন্দু অধিকারী।
”নভেম্বরের শেষেই হবে পুরভোট। অক্টোবরের শেষে নোটিফিকেশন জারি”, জেলা শাসকদের সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। বৈঠকে যোগ দেন হাওড়া, দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, কালিম্পং, ও দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। ভোটকর্মী, গণনাকেন্দ্র ও EVM মুভমেন্ট নিয়ে বৈঠকে আলোচনা। আগামী সপ্তাহ থেকে জেলায় জেলায় পাঠানো শুরু হবে ইভিএম। আসন সংরক্ষণের চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ হবে ৬ অক্টোবর।