কলকাতা : বিদ্রোহী নেতারা দলে ফিরতে চাইলে, তাঁদের ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে বলে ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ইসলামপুরের সভায় ভার্চুয়ালি এই বার্তা দেন তিনি। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বলেছেন, ‘এখনও যাঁরা ফিরতে চান, তাঁদেরকে আমি বলব, ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে।’ ফোনে এই বার্তা দিয়েছেন মমতা, আর মোবাইল ফোন মাইক্রোফোনের সামনে ধরে সেই বার্তা কর্মী সমর্থকদের শুনিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

মমতার এই বার্তা দেওয়ার প্রসঙ্গে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন, ‘আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন, আমি শুধু তাঁকে এটুকুই বলব, আপনি কর্মীদের ডাক না দিয়ে আগে বোঝার চেষ্টা করুন সম্পূর্ণ ক্ষমতা আপনার হাতে ছিল। চূড়ান্ত ক্ষমতা, বোধহয় হিটলারের থেকেও বেশি ক্ষমতা চালিয়েছিলেন। কর্মীরা কীসের ভরসায় যাবে? রাজনীতি যে জায়গায় যাচ্ছে, তাতে বোধহয় ভাবার সময় হয়ে এসেছে, যে পলিটিক্সটা আদৌ আর করা যাবে কিনা।’ 

অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব হারিয়ে বাঁচার চেষ্টা করছেন তাঁর লোকজনদের নিয়ে। এটা আগে তিনি অহঙ্কারে, দম্ভে বোঝেননি। এটা হওয়ার ছিল, তাই হয়েছে।’ 

রাজ্যের ক্ষমতা গেছে। দল ভেঙে খানখান। দলের নাম ও প্রতীক ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। দলীয় তহবিলের ব্যবহারও নিয়ন্ত্রিত করে দিয়েছে আদালত। এই আবহে বিদ্রোহীদের দলে ফিরতে আল্টিমেটাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিলেন ১৫ দিনের ডেডলাইন। রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে সাংগঠনিক-সভা ছিল মমতা-তৃণমূলের। সেখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তা মাইক্রোফোনের সামনে ধরেন৷ সেখানেই এই বার্তা দেন তিনি। মমতা বলেছেন, ‘যাঁদের আপনারা জিতিয়েছেন ভরসা করে, তাঁদের টাকা দিয়ে কিনে নিয়েছে। এরা বেইমান, এরা গদ্দার, এরা বিশ্বাসঘাতক। এদের কোনও ক্ষমা করবেন না। এখনও যাঁরা ফিরতে চান, তাঁদেরকে আমি বলব, ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে। আর যদি না পারেন, কোনও ব্যাপার নেই, আমরা আমাদের জন্য করে নেব।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *