ABP Ananda LIVE : মাস পেরোলেই নন্দীগ্রামে উপনির্বাচন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতাকে চ্যালেঞ্জ মদনের।

 

বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। শরিকি বিবাদে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে এ নিয়ে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি রেখার। (Rekha Patra Assault Allegations)

সন্দেশখালিতে শরিকি বিবাদে জড়ালেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেশখালি থানার সাব ইনস্পেক্টর শাহজামান তরফদারকে প্রথমে ধাক্কা, তার পর আঙুল তুলে তর্ক করেন রেখা। শুধু তাই নয়, সন্দেশখালি থানার সাব ইনস্পেক্টরের জামার কলার ধরে বচসা করতেও দেখা যায় তাঁকে। ‘কী করবি?’, ‘কী করবি?’ বলে হুঙ্কার ছাড়তেও শোনা যায় তাঁকে।  (BJP MLA Rekha Patra)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *