কলকাতা: সামনেই পুজোর মাস। তাই এই সময়টি কেমন কাটবে, তা জানতে অনেকেই রাশিফল দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। যদিও এই বিষয়টি সম্পূর্ণ যে যার মনের বিশ্বাসের উপর নির্ভর করে। তবে চলুন, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অক্টোবর মাসটি কেমন কাটবে ?
অক্টোবর মাসটি কেমন কাটবে? কোন কোন ক্ষত্রে বিরাট উন্নতি হবে? কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে? এই সমস্ত বিষয়গুলো জেনে নিন। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে মাঝেমধ্যে নানা ধরনের দাবি সামনে আসে। অক্টোবর মাস নিয়েও সেই ধরনের কিছু ভবিষ্যদ্বাণী এখন কার্যত ভাইরাল হচ্ছে। এই মাসে গ্রহের অবস্থান এবং ভবিষ্যদ্বাণী অনুসারে, ৫টি রাশি লাভবান হবে, এমন মনে করছেন অনেক জ্যোতিষও। কোন কোন রাশির সম্পর্কে কী জানিয়েছেন তিনি জেনে নেওয়া যাক।
মেষ রাশি –
২০২৬ সালের অক্টোবর মাস মেষ রাশির জাতক-জাতিকাদের শক্তি ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে। এই সময়ে নতুন কিছু ক্ষেত্রে সূচনা এবং ঝুঁকি নেওয়ার সময়। কর্মজীবনে হঠাৎ পদোন্নতি অথবা নতুন ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ আসবে। পুরোনো বিনিয়োগ শেয়ার বাজার বা সম্পত্তি থেকে ভালো লাভ হবে। কিন্তু তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার প্রেম জীবনে রোমান্স বাড়বে। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে। লাল রঙ আপনার জন্য শুভ বলে মনে করা হয়।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকারা অক্টোবরে তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। চাকরিক্ষেত্রে তারা বেতন বৃদ্ধি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন। রিয়েল এস্টেটে একটি বড় বিনিয়োগ আপনাকে ধনী করে তুলবে। পারিবারিক সুখ বাড়বে, তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে সময় ভাল কাটবে। ভাল কিছু খবর পেতে পারেন। সবুজ আপনার শুভ রঙ বলে মনে করা হয়।
মিথুন রাশি –
অক্টোবর মাস মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। নতুন চাকরি, অংশীদারিত্ব বা সৃজনশীল প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জনের সম্ভাবনা রয়েছে। অনলাইন ট্রেডিং ব্যবসায় বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ ফলপ্রসূ হবে, তবে মানসিক চাপ এড়িয়ে চলুন। প্রেমে জীবনে নতুন সূচনা ও পরিবর্তন ঘটতে চলেছে। হলুদ রঙ আপনার শুভ রঙ।
সিংহ রাশি –
২০২৬ সালের অক্টোবরে সিংহ রাশির জাতক-জাতিকাদের পদোন্নতি বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আর্থিক উন্নতি ঘটাবে। ব্যবসার প্রসারের ফলে কোটি টাকার টার্নওভার হতে পারে। আত্মবিশ্বাস তুঙ্গে উঠবে। স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু অহংকার পরিহার করুন। পরিবারে সুখ বিরাজ করবে। সোনালী রঙ আপনার শুভ রঙ বলে মনে করা হয়।
কুম্ভ রাশি –
অক্টোবর মাস কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা প্রযুক্তি-সম্পর্কিত শিল্পে সাফল্য বয়ে আনবে। পুরনো ধারণা থেকে নতুন সম্পদের জন্ম হবে। সমাজসেবামূলক কাজ থেকে অপ্রত্যাশিত সুফল লাভ হবে। বন্ধুত্ব আরও দৃঢ় হবে, কিন্তু বিচ্ছেদের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বাস্থ্য ও ঘুমের দিকে মনোযোগ দিন। আপনার শুভ রং নীল।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।