ABP Ananda LIVE : মমতা-তৃণমূলের পার্টি অফিস পুর্নদখল ঘিরে মুকুন্দপুরে উত্তেজনা। স্লোগান, পাল্টা স্লোগান। রক্তাক্ত প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। আক্রান্ত মমতা তৃণমূলের সোশাল মিডিয়া সেল ইনচার্জ উপাসনা চৌধুরী। মমতা তৃণমূলের একাধিক কর্মী আহত, গাড়ি ভাঙচুর। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ।

আরও খবর…

দুর্নীতিতে জিরো টলারেন্স, ফের ঘুষ নিতে গিয়ে পাকড়াও সরকারি অফিসার। বাগদায় ২৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও বাগদার BLLRO অফিসের রেভিনিউ ইনস্পেক্টর। জমির চরিত্র বদলের আবেদনের জন্য ঘুষ চেয়ে হাতেনাতে পাকড়াও। গ্রেফতার বাগদার BLLRO অফিসের রেভিনিউ ইনস্পেক্টর চন্দন মণ্ডল।

আরও খবর…

নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি। গভীর নিম্নচাপ, শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। উত্তাল সমুদ্র, শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা। রাতের মধ্যেই অন্ধ্র-ওড়িশা সীমানা দিয়ে স্থলভাগে ঢুকছে নিম্নচাপ। ২ মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। দঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা।

Source link