ব্যারাকপুর: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে অবৈধ বহুতল নির্মাণ রুখলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। অভিযুক্তদের মোটা গাছের গুঁড়িতে বেঁধে রাখার হুঁশিয়ারি দিলেন তিনি। কীভাবে রাস্তা আটকে G+ বহুতল নির্মাণ হয়ে গেল রাতারাতি? পুরসভার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দিলেন ব্যারাকপুরের বিধায়কl