কলকাতা: মাটিতে পড়ে খাবার, সল্টলেকের কষে কষা রেস্টুরেন্টের রান্নাঘরে ঢুকে মাথায় হাত খাদ্য সুরক্ষা দফতরের। দোকানের লাইসেন্সে বেনিয়মের অভিযোগ। আপাতত বন্ধ করে দেওয়া হল সল্টলেকের কষে কষা রেস্তোরাঁ। সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান। শুধু কষে কষা নয়, সল্টলেকের আরও একাধিক রেস্তোরাঁ থেকে স্ন্যাক্সের দোকানে হানা দিল খাদ্য সুরক্ষা দফতর।                     

আরও পড়ুন: মহম্মদ শামির সঙ্গে বৈঠকে BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনে, সামির বিজেপি যোগের জল্পনা

রবিবার সকালে সল্টলেকের FE ব্লকে একাধিক রেস্তোরাঁ ও জলখবার দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। দোকানগুলির বৈধ কাগজপত্র, খাবারের গুণগত মান এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযানে একাধিক অনিয়ম সামনে আসে। সেই কারণে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের নির্দেশ দেওয়া হয় দোকানগুলিকে।                     

আরও পড়ুন: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম

অভিযান চলাকালীন একটি স্ন্যাক্সের দোকানে মেয়াদ উত্তীর্ণ স্যান্ডউইচের সন্ধান পান আধিকারিকরা। কোথাও আবার বিক্রি করা হচ্ছিল গলে যাওয়া আইসক্রিম। কয়েকটি দোকানের রান্নাঘরে বাথরুম ও ঘর পরিষ্কারের রাসায়নিক সামগ্রীও রাখা ছিল। এই ধরনের অনিয়মের বিষয়ে দোকান মালিকদের সতর্ক করা হয়।                     

আরও পড়ুন: উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?

এরপর ‘কষে কষা’ রেস্তোরাঁয় অভিযান চালান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। সেখানে রান্নাঘরের অপরিচ্ছন্নতা এবং একাধিক গুরুতর অনিয়ম নজরে আসে। তারপর ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়া হল সল্টলেকের কষে কষা রেস্তোরাঁ। রেস্তোরাঁর রান্নাঘর থেকে ইঁদুর, টিকটিকি ও ছুঁচোর মল পাওয়া যায়। পাশাপাশি মেঝেতে খাবার রাখা ছিল। রেস্তোরাঁর লাইসেন্সেও কিছু ভুলত্রুটি ধরা পড়ে।                     

এই সমস্ত অনিয়মের পরিপ্রেক্ষিতে ‘কষে কষা’ রেস্তোরাঁটি ১৪ দিনের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় খাদ্য সুরক্ষা দপ্তর।                     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *