কলকাতা: ডেরেক ও’ব্রায়েনের বাড়িতে পুলিশ। তাঁর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে এসেছেন শেক্সপিয়র থানার পুলিশ। জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিট কাণ্ডে নোটিশ দেওয়ার জন্য তাঁরা এখানে এসেছেন। গতকাল অর্থাৎ ২৯ অগস্টও পুলিশ এসেছিল নোটিশ দিতে। যদিও গতকাল সেই নোটিশ নেওয়া হয়নি। আজ ৩০ অগস্ট সেই নোটিশ গ্রহণ করলেন ডেরেকের বাড়ির সিকিওরিটি গার্ড। পুলিশি কাগজে সই করে, ফোন নম্বর দিয়ে ওই নোটিশ গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: রাতের কলকাতায় চলল গুলি, পুলিশের অনুমান পারিবারিক বিবাদ, ‘খরগোশের কীর্তি’ -তে আহত ১

গতকাল যখন পুলিশ আধিকারিকরা এসেছিলেন তখন নোটিশ নেওয়া না হলেও, সিকিওরিটি গার্ড জানিয়েছেন বাড়িতে না থাকলেও এই নোটিশ নেওয়ায় নির্দেশ দিয়েছেন ডেরেক। আর সেই কারণেই তিনি ওই নোটিশ নিয়েছেন। যদিও ডেরেক ও’ব্রায়েন এই মুহূর্তে কোথায় রয়েছেন, তা জানেন না তাঁর বাড়ির সিকিওরিটি গার্ড।

ক্যামাক স্ট্রিটের ঘটনায় ২ টো এফআইআর দায়ের করা হয়েছিল। একটি মামলা স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করে পুলিশ। আর অন্য মামলাটি দায়ের করে কলকাতা পুরসভা নিজে। আর সেই পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি গতকাল ডেরেক ও’ব্রায়েনের বাড়িতেও নোটিশ দিতে এসেছিলেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছিল ৩ দিন, অলৌকিক ঘটনা, নেপালে প্রাণে বাঁচল ৬ বছরের শিশু

 

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *