হিন্দোল দে, কলকাতা : কসবা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার করা হল কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে। ধৃত সিভিক ভলান্টিয়ারের নাম প্রিয়ঙ্কা পাঁজা ওরফে চুমকি। লালবাজারে পোস্টিং ছিল তাঁর। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

বিস্তারিত…

কসবা থানার পুলিশ সূত্রে খবর, চুমকি পাঁজাকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করছেন লালবাজারে বিল্ডিং ডিপার্টমেন্টে। গত ১৬ তারিখে কসবা এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় বেশকিছু গয়না চুরি যায় এবং নগদ ৩ হাজার টাকা চুরি হয়েছিল। সেই মর্মে একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কসবা থানার পুলিশ যখন তদন্ত প্রক্রিয়া শুরু করে তখন দেখতে পায় যে, যেখানে চুরির হয়েছে সেই বাড়ির আশপাশে বাইক নিয়ে এক মহিলা ঘোরাফেরা করছেন। সেই বাইকটি চিহ্নিত করে পুলিশ তদন্ত করে জানতে পারে, বাইকটি চালাচ্ছিলেন চুমকি। তাঁকে পুলিশ আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর চুরির সমস্ত গয়না উদ্ধার করা গিয়েছে। কিন্তু, নগদ টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। তা খরচ করে ফেলেছিলেন সেই সিভিক ভলান্টিয়ার, এমনই খবর পুলিশ সূত্রে। 
পুলিশের বক্তব্য, এই সিভিক ভলান্টিয়ার দীর্ঘদিন ধরে বাইক নিয়ে এভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। যখনই কোনও বাড়ি ফাঁকা দেখেন বা সুযোগ বুঝলে এই চুরির ঘটনা ঘটায়। তেমনটাই পুলিশ এখনও পর্যন্ত জানতে পেরেছে। এই সিভিক ভলান্টিয়ারকে কসবা থানার পুলিশ গ্রেফতার করেছে। এই সিভিক ভলান্টিয়ার আর কোথায় কোথায় ঘটনা ঘটিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা, খবর পুলিশ সূত্রে। Civic Volunteer

গত সেপ্টেম্বরে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হন এক সিভিক ভলান্টিয়ার। পূর্ব মেদিনীপুরে হাতেনাতে পাকড়াও করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। এক হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হন তিনি। এই সিভিক ভলান্টিয়ার পূর্ব মেদিনীপুরের ডিআইবি অফিসে কর্মরত ছিলেন বলে জানা যায়। অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাইয়ে দেবে বলে টাকা সংগ্রহ করছিলেন এই সিভিক ভলান্টিয়ার। এই তথ্য পান রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। খবর পাওয়ার পর একটি ফাঁদ পাতেন রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এবং ঘুষ নেওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। Kolkata News



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *