কলকাতা: রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, প্রতিবাদ করায় হামলা! ঘটনাটি ঘটেছে নাগেরবাজারে। জানা গিয়েছে সেখানে বাইক থেকে নামিয়ে মারধর করা হয় এক তরুণীকে। তাঁকে ‘শ্লীলতাহানি’ করা হয় বলেও অভিযোগ জানানো হয়েছে। সেই সময় তরুণীর আত্মীয়রা বাঁচাতে এলে বন্দুকের বাঁট দিয়ে মারের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে নাগেরবাজার থেকে লেকটাউন যাওয়ার সময় আক্রান্ত হন সেই তরুণী। রাস্তা আটকে দুষ্কৃতীদের বচসা, বাইক হর্ন দেওয়ায় চড়াও হয় তারা। বাইক থেকে নামিয়ে বন্ধুকে মার, তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। এরপরই নাগেরবাজার থানায় ৪ দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্য়েই শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও অধরা মূল অভিযুক্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *