ABP Ananda LIVE : কলকাতার ৯১৯টি হোটেল-গেস্ট হাউস বন্ধের নোটিস অগ্নি-বিধি অমান্যে কড়া নোটিস কলকাতা পুরসভার । পুরসভা-দমকলের অভিযান, মাত্র ৪১টি হোটেল পাস!
বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনা
ভাঙ্গড়(Bhangar Accident) থানার নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। উত্তেজিত জনতা একটি বাস ও একটি বোলেরো পিকআপ গাড়িতে ভাঙচুর চালায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গৃহবধূ বাসন্তী হাইওয়ে পারাপার করছিলেন। অভিযোগ, সেই সময় গ্রিন সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি বোলেরো পিকআপ গাড়ি ও ধামাখালি থেকে কলকাতাগামী একটি বাস দ্রুতগতিতে সিগন্যাল অমান্য করে এগিয়ে আসে। তখনই ওই গৃহবধূকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়লে তাঁর শরীরের ওপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।