কলকাতা: কলকাতার ৯১৯টি হোটেল-গেস্ট হাউস বন্ধের নোটিস দেওয়া হল। অগ্নি-বিধি অমান্যে কড়া নোটিস দিল কলকাতা পুরসভার। হোটেল-গেস্ট হাউসের পর এবার শপিং মলে অভিযান চালায়। পার্ক স্ট্রিটের একটি বিল্ডিংয়ে ফায়ার অডিট দমকল আধিকারিকদের।
এদিকে আজ, অগ্নি নির্বাপণব্যবস্থা খতিয়ে দেখতে লেক মলে দমকল আধিকারিকদের অভিযান চলে। অগ্নি সুরক্ষা-বিধি মানা হচ্ছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, ৪০টি রেস্তোরাঁ ও ফুড আউটলেটের লাইসেন্স সাময়িকভাবে বাতিল বা সাসপেন্ড করেছে পুরসভা। এর মধ্য়ে রয়েছে একাধিক বড় এবং পরিচিত নাম। এবার বিডন স্ট্রিটের মিষ্টির দোকানে অভিযানে খাদ্য সুরক্ষা দফতর।
শোভাবাজারের দর্জিপাড়ার মিষ্টির দোকানে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের। হাতিবাগানের মিষ্টির দোকানেও চলল হানা।
ভিড়ে ঠাসা শপিং মলে আগুন লাগলে কী হবে। ঠিকঠাক কাজ করবে তো স্প্রিংলার, স্মোক ডিটেক্টর বা ফায়ার এক্সটিংগুইশার? হাওড়ার শিবপুরে অবনি মলে, এই সবই খতিয়ে দেখল দমকল। যেসব জায়গায় ত্রুটি আছে সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয় কর্তৃপক্ষকে।
তারাপীঠ এবং কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে, পুজোর আগে সতর্ক দমকল। কলকাতার বিভিন্ন শপিম মলে দিনভর অভিযান চালালেন দমকলের আধিকারিকরা। খতিয়ে দেখলেন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা।
প্রশাসনের গত কয়েকদিনের হানায় কলকাতার পার্ক স্ট্রিটে করিমস, ট্যাংরার বিগ বস, সল্টলেকের অ্য়াবসোলিউট বারবেকিউ-এ অভিযান চলে। কোথাও কেজি কেজি পচা মাংস উদ্ধার হয়! কোথাও ডাস্টবিনে ফেলে দেওয়া হয় প্রচুর পুরনো ও বাসি খাবার। পনিরের মধ্যে পোকা ঘুরে বেড়ানোর ছবিও সামনে আসে।