ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের ভিড়। ভোর ৪টে থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মায়ের মন্দিরের দরজা।
আরও পড়ুন, “আপনাদের প্রশাসন কি এতই দুর্বল?”, প্রশান্ত বর্মন-মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন হাইকোর্টের
আজ কৌশিকী অমাবস্যায় দুপুরে ১ঘন্টার জন্য বন্ধ ছিল তারাপীঠ মন্দিরের দরজা। দুপুরের খাবারে ছিল খিচুড়ি, সাদা অন্ন, বলিদানের মাংস, সোল মাছ পোড়া, সহ রাজকীয় ভোগ। সন্ধ্যায় শুরু হবে মায়ের সন্ধ্যারতি। তারাপীঠের পাশাপাশি ভিড় কঙ্কালীতলায়। ভোর থেকে ভক্তদের ভিড়। কোপাই নদীর তীরে সারাদিন ধরে চলছে পুজো। মা কঙ্কালিকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। মা-কে নিবেদন করা হয় ১১ রকমের ভাজা ও মাছের মাথা দিয়ে প্রস্তুত বিশেষ ভোগ। সন্ধেয় হবে বিশেষ মহা আরতি, আর মধ্যরাত্রে হবে মহাযজ্ঞ। শাস্ত্রীয় ও তন্ত্র সাধনার নিয়ম মেনে গভীর রাতে কঙ্কালীতলা মহাশ্মশানে সমবেত হয় সাধু-সন্ন্যাসীরা।