ABP Ananda LIVE: চলন্ত আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া। ধোঁয়ার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক। ধোঁয়া বেরোতে দেখে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে। যান্ত্রিক ত্রুটিতে ট্রেনে ধোঁয়া, প্রাথমিক তদন্তের পর জানালেন রেল আধিকারিকরা। মিনিট ২০ দাঁড়িয়ে থাকে ট্রেনটি, ত্রুটি মেরামত করে ফের তা গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
আরও পড়ুন…
ফের বিক্ষোভের মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’-এর সাংসদ মহুয়া মৈত্র, তেহট্টে পার্টি অফিস থেকে বেরোতেই উড়ে এল ডিম
ফের বিক্ষোভের মুখে পড়লেন ‘কালীঘাট তৃণমূল’-এর সাংসদ মহুয়া মৈত্র। তেহট্টে পার্টি অফিস থেকে বেরোতেই উড়ে এল ডিম। মহুয়া মৈত্রকে লক্ষ্য় করে নাগাড়ে গো ব্যাক স্লোগানও দিলেন স্থানীয় মানুষ। বিজেপির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন সাংসদ। অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।