কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। রাজনৈতিক তরজাও তুঙ্গে। বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ৭ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করেনি পুলিশ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায় পুলিশ। কোন কোন CC ক্যামেরায় তাণ্ডবের ভিডিও আছে, তা চিহ্নিত করা হয়। সিসিটিভি ফুটেজ পেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও করা হয়। আর এর মাঝেই একটি ছবি পোস্ট করে বড় দাবি করল ABVP. তাদের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ১৯ অগাস্টের ঘটনা নাকি পূর্বপরিকল্পিত। 
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৯ অগাস্টের ঘটনা পূর্বপরিকল্পিত। ‘রাত ১.৩০ মিনিটে এত সংখ্যক বহিরাগত নকশাল কীভাব প্রবেশ করল ক্যাম্পাসে ? উত্তর দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে’, একটি ছবি পোস্ট করে এমনটাই দাবি ABVP-র। ক্যাম্পাসে প্রবেশ ও উপস্থিতির অনুমতি কে দিয়েছিল? ছাত্রদের ওপর হামলা, নাকি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ও ক্যাম্পাসে ভাঙচুরের জন্য প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল? প্রশ্ন তলে ABVP-র পক্ষ থেকে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও ছাত্র নিরাপত্তায় ব্যর্থ রেজিস্ট্রারের অপসারণ ও ১৯ অগাস্টের নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও উচ্চপর্যায়ের তদন্তও দাবি করে ABVP.

আরও পড়ুন – ‘বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ’, জানাল পুলিশ

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে রাতের তাণ্ডবের ৭ দিন পরও টানাপোড়েনের কেন্দ্রে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। অভিযোগ-পাল্টা অভিযোগ, দাবি-পাল্টা দাবি, মিছিল-পাল্টা মিছিল ঘিরে পারদ চড়ছে সপ্তমে। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে শুরু করে দিলীপ ঘোষ, একে একে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যা নিয়ে রাজনৈতিক উত্তেজনাও একেবারে তুঙ্গে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ”আপনাদের মনে করিয়ে দিই, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের এমব্লেমটা পর্যন্ত আপনারা নষ্ট করেছেন। বাইরে থেকে আগুন জ্বালিয়েছেন এবং বলছেন ছাড়ব না।” মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন যে, ”আমার সাথে মতপার্থক্য় থাকতে পারে। কখনও কখনও হয়েছে। কিন্তু, আমি কোনওদিন ওদের অশ্রদ্ধা করিনি। কারণ, ওরা আমার বন্ধু। ছাত্রছাত্রীরা। ওরা যখন অনশন করছিল, আমি ওদের কাছে ছুটে গেছিলাম।”  

পঞ্চায়েত মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক চলছে তো, দরকার হলে পুরো সার্জিক্যাল স্ট্রাইক হবে। কোনও দেশদ্রোহী আর সমাজবিরোধীকে আমরা ওইরকম শিক্ষাঙ্গনে দাদাগিরি করতে দেব না। তো সংঘর্ষ হবেই।”

আরও পড়ুন – “ওরা আমার বন্ধু..”, যাদবপুরকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্পর্কে প্রতিক্রিয়া মমতার

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *